অনিশ্চয়ের মুখে চার নেতার গৃহবন্দী ভবিষ্যৎ। পিছিয়ে গেলে নারদ মামলার শুনানি
Connect with us

রাজ্যের খবর

অনিশ্চয়ের মুখে চার নেতার গৃহবন্দী ভবিষ্যৎ। পিছিয়ে গেলে নারদ মামলার শুনানি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৫ মে : ইয়াস ঘুর্ণিঝড়ের কারণে আগামী ২৬ ও ২৭ মে বন্ধ থাকবে আদালত ফলে ফের পিছিয়ে গেল নারদ মামলার শুনানি। ফলে বুধবারও এই হাইভোল্টেজ মামলার শুনানিতে স্থগিতাদেশ জারি হল।

পরবর্তী তারিখ নির্ধারিত সূচি অনুসারে ঘোষণা করা হবে বলে আদালত সুত্রের খবর। এর আগে, সোমবার শুনানি শেষে বলা হয়েছিল, মঙ্গলবার ছুটি নেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাই বুধবার ফের বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি বসবে। কিন্তু, পরে ঘূর্ণিঝড়ের বিষয়টি মাথায় রেখে শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাব পড়তে চলেছে। সেই বিষয়ে সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। সেই প্রেক্ষিতেই আদালত মনে করছে, ঝড়ের প্রভাবে যান চলাচলে সমস্যা হতে পারে। পাশাপাশি, ভার্চুয়াল শুনানির ক্ষেত্রেও প্রয়োজন ইন্টারনেট সংযোগ, ঝড়ের প্রভাবে সেটিতেও বিঘ্ন ঘটতে পারে। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই হাই কোর্টে ২৬ ও ২৭ মে-এর নির্ধারিত শুনানি বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এই বিবৃতি এবং সিবিআই এর ফের সুপ্রিম কোর্টে যাওয়া, দুটি ঘটনায় অনিশ্চয়ের মুখে চার নেতার গৃহবন্দী ভবিষ্যৎ। এদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে নারদ মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্ট এই মামলায় ৪ হেভিওয়েট নেতাকে গৃহবন্দি রাখার যে রায় দেয়, তাকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবারই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইছিল, সোমবারই যাতে শুনানি হয়। তবে এদিন শীর্ষ আদালতে বিষয়টি সময়মতো গৃহীত না হওয়ায় শুনানিপর্ব শুরু হয়নি। পরে, জানানো হয়, মঙ্গলবার শুনানি হবে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সারণ ও বি আর গভাইয়ের ভ্যাকেশন বেঞ্চে শুনানি হবে।

Continue Reading
Advertisement