হাসপাতালে ডায়ালিসিস ইউনিট থেকে সাপ উদ্ধারে ছড়ালো আতঙ্ক, উদ্ধার পশুপ্রেমী সংস্থার
Connect with us

রায়গঞ্জ

হাসপাতালে ডায়ালিসিস ইউনিট থেকে সাপ উদ্ধারে ছড়ালো আতঙ্ক, উদ্ধার পশুপ্রেমী সংস্থার

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ , ২৪ মে : রায়গঞ্জ মেডিকেল কলেজের ডায়ালিসিস ইউনিট থেকে সোমবার একটি বেতআঁছড়া সাপ উদ্ধার করল উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলসের সদস্যরা।এদিন বিকেলের দিকে ডায়ালিসিস ইউনিট এর বাতানুকূল যন্ত্রের ভেতরে সাপটিকে দেখতে পান কর্তব্যরত চিকিৎসকেরা।

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত চিকিতসক ও রোগীদের মধ্যে। খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলসের সদস্যরা এসে সাপটিকে বাতানুকূল যন্ত্রের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসে। হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের এক নার্স বলেন, এদিন বিকেলে সবাই যখন কাজে ব্যস্ত ছিলেন। সেসময় এসির মধ্যে থেকে সাপটিকে বের হতে দেখেন কর্তব্যরত চিকিৎসক। যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে। এরপরেই সাপটিকে উদ্ধারের জন্য খবর দেওয়া হয় পশুপ্রেমী সংস্থাকে। অন্যদিকে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালসের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন,
উদ্ধার হওয়া সাপটি বেতআঁছড়া। যা আদতে বিষহীন। কিন্তু আচমকা সাপটিকে দেখে সবাই ঘাবড়ে যায়।উদ্ধারের পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।