অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ ভারতের মাটিতেই
Connect with us

খেলার খবর

অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ ভারতের মাটিতেই

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২১ মে : করোনা আবহের মধ্যেই অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করলো ফিফা । ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ফুটবলের আসর।

জানা গিয়েছে, ১১ ই অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের মূল পর্বের খেলা। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। উল্লেখ্য, ২০২০ সালে ভারতের মাটিতে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে নির্দিষ্ট সময়ে বিশ্বকাপ ফুটবলের আসর শুরু করা সম্ভব হয়নি। করোনা আবহে তা পিছিয়ে যায়। ২০২১ সালে আয়োজন করার কথা ঘোষণা করা হলেও ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে তা এই বছর স্থগিত রাখতে বাধ্য হয় ফিফা। বৃহস্পতিবার জানানো হয়, ২০২২ সালে তা অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। এদিনই চূড়ান্ত ভাবে সেই তালিকা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের সূচনা হবে ১১ ই অক্টোবর। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। মহিলাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোস্টারিকায়। ২০২২ সালের ১০ ই আগস্ট থেকে শুরু হবে মহিলাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। ২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায়। ২০ জুলাই থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের মূল পর্বের খেলা। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০ অগাস্ট। ২০১৭ সালেও ভারতের মাটিতে প্রথমবার কোন ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে খেলার সুযোগ পেয়েছিল ভারত। তবে সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এবারে মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন ঘিরে উন্মাদনা ফুটবল অনুরাগীদের মধ্যে।