পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পুনরায় লকডাউনের শিকার উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকেরা
Connect with us

উত্তর দিনাজপুর

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পুনরায় লকডাউনের শিকার উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকেরা

Dipa Chakraborty

Published

on

উত্তর দিনাজপুর, ২১ মে :  মাস,দুয়েক আগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন গ্রামের মহম্মদ আলি, কুরমান আলি, রাজেশ আলি সহ কয়েকশো পরিযায়ী শ্রমিক।

আচমকাই করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে আবারও লকডাউন শুরু হয়ে যাওয়ায় তাঁরা কাজ হারিয়ে গ্রামে ফিরে এসেছেন, কেউ এখনও ফিরতে পারেননি, রয়েছেন রাস্তায়। গ্রামে ফিরেও কাজ না পাওয়ায় প্রায় অনাহারে অর্দ্ধাহারে দিন কাটছে তাঁদের। এই চিত্রই ফুটে উঠেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, করনদিঘী, গোয়ালপোখর, চাকুলিয়া ও চোপড়া ব্লকের বিভিন্ন গ্রামগুলোতে। লকডাউন আবারও তাঁদের কর্মহীন করে দিয়ে সর্বস্বান্ত করে দিয়েছে। কিভাবে মহাজনের ঋন শোধ করবেন আর কিভাবেই বা পরিবার প্রতিপালন করবেন এই দুশ্চিন্তাই গ্রাস করেছে ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন পঞ্চায়েতের মাধ্যমে এদের একশো দিনের কাজে বা অন্য কোনও কাজে লাগানোর ব্যাবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবিষয়ে ব্লক ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হবে।

Continue Reading
Advertisement