কুয়োয় পড়ে মৃত্যু চিতা বাঘের
Connect with us

জেলার খবর

কুয়োয় পড়ে মৃত্যু চিতা বাঘের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ মে : রাতের অন্ধকারে গভীর কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু হল এক পূর্ণবয়স্ক চিতাবাঘের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের চম্পাসারি এলাকার মিলনমোড় এলাকায়।

এদিন সকালে এলাকার এক গৃহবধূ কুয়োয় জল তুলতে গিয়ে দেখেন একটি চিতাবাঘ ভাসছে৷ এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে সুকনা বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে আসেন৷ পরে কুয়ো থেকে ওই চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে বন কর্মীদের অনুমান সুকনা বনাঞ্চল থেকে মাঝে মধ্যেই বাঘ লোকালয়ে চলে আসে খাবারের সন্ধানে৷ ওই মৃত চিতাবাঘটি খাবারের খোঁজে মিলন মোড়ের লোকালয়ে প্রবেশ করেছিল বলে জানা গেছে। ফলে রাতের অন্ধকারে কোনওভাবে কুয়োয় পড়ে যায় চিতাবাঘটি। এরপরেই জলে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান বন আধিকারিকদের।

Continue Reading
Advertisement