বাবা মা না থাকায় আতান্তরে তিন অনাথ শিশু, সাহায্যের হাত তৃণমূল নেতার
Connect with us

মালদা

বাবা মা না থাকায় আতান্তরে তিন অনাথ শিশু, সাহায্যের হাত তৃণমূল নেতার

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১২ মে : অভিভাবকহীন তিন অনাথ শিশুকন্যার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা বুলবুল খান।

উল্লেখ্য হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কনুয়ার রহমতপুর গ্রামের বাসিন্দা ওই শিশুকন্যার বাবা আব্দুল রহমান দুবছর আগে দিল্লীতে পথ দূর্ঘটনায় মারা যায়। দুমাস আগে তাদের মা আকতারি বিবির অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়। এদের মধ্যে বড়ো মেয়ে রেজিনা পারভিন বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী। মেজ মেয়ে নাজিমা খাতুন পঞ্চম শ্রেণীতে পাঠরত। ছোটো মেয়ে আকসা খাতুন এখনও ছোটো। অভিভাবক না থাকায় কায়ক্লেশে দিন কাটছিল তাদের। রেজিনা পারভিন বলে, বাবা মা ছাড়া আর কোনোদিন কেউ ছিলো না তাদের। বাবা কয়েক বছর আগে মারা গেছেন। মা কয়েক মাস আগে মারা গেছেন। গ্রামের মানুষজন যা খাবার দেয় তাই খেয়ে বেঁচে আছি। খাবারটাই জোটেনা, পড়াশোনা কীভাবে করবে । এবিষয়ে সরকারী সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন সে । বিষয়টি জেনে বুধবার তৃণমূল নেতা বুলবুল খান তাদের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেন।তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, এখানে অভিভাবকহীন তিনটে ছোটো ছোটো বাচ্চা আছে। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ । যতটুকু পেরেছেন সাহায্য করলেন। প্রতিবেশিদের তাদের খেয়াল রাখার জন্য অনুরোধ করে যান।পাশাপাশি এই তিন অনাথ শিশুকন্যাকে সাহায্য প্রদানের জন্য বিডিও সাহেবের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি।

Continue Reading
Advertisement ads