গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনার বলি ৩, আক্রান্ত বহু
Connect with us

উত্তর দিনাজপুর

গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনার বলি ৩, আক্রান্ত বহু

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ১২ মে :   গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে সামান্য কমল মৃত্যুর সংখ্যা। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে করণদিঘি ব্লকের বছর ৫৮-র এক ব্যক্তির।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজেই মৃত্যু হয়েছে করণদিঘির টুঙ্গিদিঘি এলাকার বছর ষাটের এক মহিলার। অন্যদিকে জীবনরেখা কোভিড হাসপাতালে প্রাণ হারিয়েছেন ইটাহার ব্লকের ষাটোর্ধ এক মহিলা। উল্লেখ্য প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে পর্যুদস্ত গোটা দেশ ৷ ক্রমশই বাড়ছে সংক্রামিত এবং মৃত্যুর সংখ্যা। দেশজুড়ে তীব্র হয়েছে অক্সিজেনের সংকট৷ ফলে বেশকিছুদিন ধরে হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে রোগীমৃত্যু যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় শয্যাও মিলছে না হাসপাতালগুলিতে৷ এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার ব্যর্থও বলে অভিযোগ উঠেছে। আর এতে করে সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও পরিস্থিতি ক্রমশঃ ঘোরালো হয়ে উঠছে। যদিও রায়গঞ্জ পুর প্রশাসন ইতিমধ্যেই সংক্রমণ রোধে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে। আংশিক লকডাউন কার্যকরী করতে প্রতিদিনই আসরে নামছে পুলিশ প্রশাসনও। কিন্তু তা সত্ত্বেও করোনা ভাইরাস কিছুতেই বাগে আসছে না। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ক্সলিয়াগঞ্জেও৷ কালিয়াগঞ্জে মোট আক্রান্ত ১৮৮ জন। কালিয়াগঞ্জ পৌর প্রশাসক শচীন সিংহ রায় জানিয়েছেন পুর এলাকায় ৫ এবং পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে উত্তর দিনাজপুরে উর্দ্ধমুখি করোনার গ্রাফ।