বিনোদন
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু জনপ্রিয় অভিনেতার। শোকের আবহ বি-টাউনে
নিউজ ডেস্ক, ১ মে : ফের করোনার থাবায় মৃত্যু বলিউডে। এবারে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন সেনা মেজর তথা জনপ্রিয় অভিনেতা বিক্রমজিৎ কনওয়াড়পাল। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বাহান্ন বছর।২০০২ সালে ভারতীয় সেনা থেকে অবসর নেওয়ার পরে ২০০৩ সালে বিক্রমজিৎ কানওয়ারপালের অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে।
পেজ থ্রি’, ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’, ‘আরক্ষণ’, ‘মার্ডার ২’, ‘জব তক হ্যায় জান’, ‘চান্স পে ডান্স’, ‘টু স্টেটস’, ‘জঞ্জির’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘২৪’, ‘মেরে রং মে রংনে ওয়ালি’, ‘সিয়াসত’, ‘স্পেশাল অপস’ এও দেখা গিয়েছে তাঁকে।অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বলিউডের একাধিক অভিনেতা।উল্লেখ্য, করোনার দ্বিতীয় তরঙ্গে বেসামাল অবস্থা বলিউডের। আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অশীতিপর অভিনেতা কিশোর নন্দলস্কর। এছাড়া প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রবণ রাঠোরও করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান। বর্তমানে কোভিড পজিটিভ হয়ে চিকিৎসাধীন রণধীর কাপুর। ICU-তে ভর্তি রয়েছেন করোনায় আক্রান্ত আরও এক অভিনেতা অনিরুদ্ধ দাভে।
