দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এবং হরিরামপুরে নির্বাচনী জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এবং হরিরামপুরে নির্বাচনী জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২১ এপ্রিল : বুধবার বালুরঘাটে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখর দাশগুপ্তের সমর্থনে বুধবার প্রচারে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বালুরঘাট টাউন ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে জনসভা করেন তিনি। এদিনের সভামঞ্চ থেকে কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে বালুরঘাটে জনসভা শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সংস্কৃতির শহর বালুরঘাটে নাট্য উৎকর্ষ কেন্দ্র তৈরি হয়েছে, যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, মহিলা থানা, বৈদ্যুতিক চুল্লি নির্মাণের পাশাপাশি আগামীদিনে বালুরঘাটে সাঁওতালি ভাষার গবেষণা কেন্দ্র স্থাপন, ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ, যুব আবাস তৈরি, মেডিকেল কলেজ তৈরি করা সহ বালুরঘাটের লাইফ লাইন নদীকে নিয়েও একাধিক পরিকল্পনা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি এদিনের সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখর দাশগুপ্তকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান এলাকার মানুষের কাছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে বালুরঘাটে তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উচ্ছাস আর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন বালুরঘাটে নির্বাচনী জনসভার পর তিনি পৌঁছে যান দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে। হরিরামপুর এস ডি এম ময়দানে জনসভা করেন তৃণমূল নেত্রী। সেখানে হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে হরিরামপুরে তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উচ্ছাস আর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

Continue Reading
Advertisement