৭ রাজ্যে বার্ড ফ্লু প্রাদুর্ভাব, তৎপর পশুপালন মন্ত্রক
Connect with us

দেশ

৭ রাজ্যে বার্ড ফ্লু প্রাদুর্ভাব, তৎপর পশুপালন মন্ত্রক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১১ জানুয়ারী : মুরগির মড়ক দেখা দেওয়ায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে। এঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকও। এই বার্ড ফ্লু সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে মানুষের মধ্যে সেব্যাপারে সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছে তারা। শুধু তাই নয়, পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় টিম গঠনের পাশাপাশি সরোজমিনে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷

দেশের সাতটি রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট রাজ্যগুলিকে অ্যাডভাইসারি পাঠিয়েছে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রক। মন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’র প্রকোপ দেখা দিয়েছে কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট ও উত্তরপ্রদেশে। ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হওয়ায় এই রাজ্যগুলোতে মুরগির মাংস বিক্রি প্রায় বন্ধ। এমনকি এই সাত রাজ্য থেকে মুরগি অন্য রাজ্যে রপ্তানি ব্যাপারেও সমস্যা তৈরি হয়েছে। ফলে সারা দেশের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং রোগ কবলিত এলাকাগুলি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল গঠন করা হয়েছে পশু পালন মন্ত্রকের পক্ষ থেকে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনা বাড়ানো এবং গুজব বন্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই করোনা অতিমারির মধ্যে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিপাকে পড়েছে মুরগি ব্যবসায়ীরাও। তাদের বক্তব্য করোনা অতিমারিতে দীর্ঘদিন লকডাউন থাকায় ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের। তার ওপর নতুন করে বার্ড ফ্লু দেখা দেওয়ায় মুরগির ব্যবসা কার্যত লাটে উঠেছে। আতঙ্কে সাধারণ মানুষ দোকানের ধারে কাছেই ঘেঁষছে না।

Continue Reading
Advertisement