মাদ্রাসায় ছাত্র খুনে গ্রেফতার ৫ নাবালক, যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য
Connect with us

খুন

মাদ্রাসায় ছাত্র খুনে গ্রেফতার ৫ নাবালক, যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের নৃশংস ঘটনার সাক্ষী রইল ওড়িশা (Odisha)। এক মাদ্রাসায় (Madrasa) পড়ুয়াকে যৌন হেনস্থার (Sexual Assault) পর খুন (Murder) করে ফেলে রাখা হল পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে (Septic Tank)। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজন নাবালককে (Juvenile Accused) আটক করেছে পুলিশ।

নিহত পড়ুয়া কটক (Cuttack) জেলার বাসিন্দা। পড়াশোনা করত ওড়িশার নারায়ণগড় (Narayangarh) জেলার একটি মাদ্রাসায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ সেপ্টেম্বর সন্ধ্যায় মাদ্রাসার আবাসনের পাশেই একটি পুরনো সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার হয়।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই পড়ুয়াকে এক সিনিয়র ছাত্র শারীরিক নির্যাতন করত। ৩১ অগস্ট আরও এক সিনিয়র মিলে তার উপর অত্যাচার চালায়। কোনওরকমে পালিয়ে বাঁচলেও, ২ সেপ্টেম্বর ফের ওই পড়ুয়াকে টার্গেট করা হয়। পরিবারের অভিযোগ, ফের যৌন নির্যাতনের পর খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় অভিযুক্তরা।

Advertisement
ads

তদন্তে নেমে পুলিশ ওই মাদ্রাসা থেকে নমুনা সংগ্রহ করেছে। পাঁচজন নাবালককে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, পুলিশি জেরায় অভিযুক্তরা অপরাধের কথা স্বীকার করেছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে (Post-mortem)।

Continue Reading
Advertisement