বিশ্বের খবর
সোনার ভাণ্ডারের খোঁজে চলছে পাহাড় খোঁড়াখুঁড়ি, কোথায় জানতে পড়ুন
নিউজ ডেস্ক , ০৮ মার্চ : স্বর্ণ পাহাড় আদৌ কি সম্ভব? নাকি গুজব? যদিও এই বিতর্কে না গিয়ে কোদাল আর বেলচা নিয়ে সোনার খোঁজে পাহাড় খোদাই করে চলেছেন হাজার হাজার মানুষ। এমনই রহস্যময় চিত্র উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা মহাদেশের কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের লুহিহি গ্রামে।
জানা গেছে, সম্প্রতি আফ্রিকা মহাদেশের কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের লুহিহি গ্রামে এমন একটি পাহাড়ের খোঁজ মিলেছে, যেখানে ৬০ থেকে ৯০ শতাংশ নাকি সোনা রয়েছে। আর এই কথা চাউর হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পাহাড়ে সোনার খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে। কোদাল দিয়ে পর্যাপ্ত মাটি-পাথর খুঁড়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। এই মাটি ছেঁকেই মিলছে সোনার। এই পাহাড় খোঁড়ার দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কাতারে কাতারে মানুষ পাহাড় খোঁড়াখুঁড়ি করছেন। কেউ কোদাল-বেলচা, তো কেউ হাত দিয়েই খুঁড়ে চলেছেন। যে যেমন পারছেন সেখান থেকে পাথর আর মাটি তুলে বাড়ি চলে যাচ্ছেন। যদিও স্থানীয় প্রশাসন থেকে এখনো কিছু এ ব্যাপারে স্পষ্ট করা হয়নি তবে মানুষ মানুষের এইভাবে পাহাড় খোঁড়াখুঁড়ি নিয়ে প্রশাসন গুরুত্ব দিতে শুরু করেছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে আর খোঁড়াখুঁড়ি বন্ধে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কঙ্গোর আর্কিওলজির দফতরের পক্ষ থেকে সেখানে পরীক্ষা চালানো হবে বলেও জানানো হয়েছে।
