কারাগারে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ নিরাপত্তারক্ষী
Connect with us

প্রতারণা

কারাগারে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ নিরাপত্তারক্ষী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা থাকা উচিত ছিল যেখানে, সেখানেই ঘটল বিভীষিকাময় অপরাধ। অসমের (Assam) শ্রীভূমি জেলার একটি কারাগারে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে (mentally unstable woman) টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুই জেলকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তরা— হরেশ্বর কালিটা (Hareswar Kalita) ও গজেন্দ্র কালিটা (Gajendra Kalita), দু’জনেই গুয়াহাটির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দেড়টা নাগাদ। পুলিশ জানিয়েছে, ওই মহিলা রাস্তায় একা ঘোরাঘুরি করছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত দুই ওয়ার্ডেন (warden) তাঁকে টেনে হিঁচড়ে জেলের ভিতরে নিয়ে যায় এবং সেখানে পাশবিক নির্যাতন চালায়। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “ঘটনার খবর পাওয়া মাত্র আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নিই। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও পক্সো আইনে মামলা রুজু হয়েছে। নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আরও পড়ুনঃআম পাড়াকে কেন্দ্র করে পরিবারের রক্তক্ষয়, দাদা খুন করলেন ভাইকে

তদন্তকারী অফিসারের দাবি, মহিলা মানসিক ভারসাম্য হারানো অবস্থায় ছিলেন, ফলে কোনও রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। খুব শিগগিরই তাদের আদালতে তোলা হবে।

Advertisement
ads

জেলের মতো এক সুরক্ষিত স্থানে এমন নারকীয় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ ছড়িয়েছে অসমজুড়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তদন্তের অগ্রগতি ও প্রশাসনিক পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য।

Continue Reading
Advertisement