রাম মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে নাবালিকা অপহরণ ও ধর্ষণের গুরুতর অভিযোগ
Connect with us

ধর্ম

রাম মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে নাবালিকা অপহরণ ও ধর্ষণের গুরুতর অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ধর্মের আসনে থেকে বিভীষিকাময় কাজ! এক নাবালিকাকে অপহরণ করে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে কর্নাটকের (Karnataka) এক রামমন্দিরের পুরোহিতের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত লোকেশ্বরা মহারাজ (Lokeshwara Maharaj) এখন গ্রেপ্তারে।

অভিযোগ, মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে এক লজে নিয়ে যান তিনি। সেখানেই তার উপর চলতে থাকে শারীরিক নিগ্রহ। এমনকি একাধিক জায়গায় স্থান পরিবর্তন করেও মেয়েটিকে হেনস্তা করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ কারাগারে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ নিরাপত্তারক্ষী

পরিবারের লোকজন মেয়েটিকে খুঁজে না পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ তদন্তে নেমে অবশেষে এক বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে নির্যাতিতাকে। তার বয়ান ও চিকিৎসার পর প্রমাণিত হয় যৌন নির্যাতনের ঘটনা।

Advertisement
ads

জেলার পুলিশ সুপার ভীমাশঙ্কর এস গুলেড (Bhimashankar S Guled) জানিয়েছেন, “অভিযুক্তকে পকসো আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে উঠেছে স্থানীয় মানুষজন। এক পুরোহিতের বিরুদ্ধে এমন লজ্জাজনক অভিযোগে তীব্র ক্ষোভের সুর সর্বত্র। নাবালিকার উপর এমন পাশবিকতার কঠোরতম শাস্তির দাবি তুলেছে সমাজের বিভিন্ন স্তর।

Continue Reading
Advertisement