আম পাড়াকে কেন্দ্র করে পরিবারের রক্তক্ষয়, দাদা খুন করলেন ভাইকে
Connect with us

খুন

আম পাড়াকে কেন্দ্র করে পরিবারের রক্তক্ষয়, দাদা খুন করলেন ভাইকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমগাছ থেকে আম পাড়াকে ঘিরে তীব্র বচসার জেরে মৃত্যু হল এক ব্যক্তির। অভিযোগ, ভাইকে খুন করেছেন দাদা নিজেই। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নিউ টাউনের আকন্দ কিশোরী (Akand Kishori) এলাকায়। মৃতের নাম সুশান্ত রায় (Sushanta Roy)। অভিযুক্ত হিসেবে আটক করা হয়েছে তাঁর দাদা প্রশান্ত রায়কে (Prashanta Roy)।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আকন্দ কিশোরী এলাকায় প্রশান্ত রায়ের একটি জমিতে আমগাছ ছিল। শুক্রবার বিকেলে সুশান্ত ওই গাছ থেকে একটি আম পেড়ে নেন। তা নিয়েই দুই ভাইয়ের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, সেই সময় প্রশান্ত একটি ভারী বস্তু দিয়ে সুশান্তের মাথায় আঘাত করেন। গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুশান্ত। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ মুখ বন্ধ তৃণমূল, তবু ইঙ্গিত স্পষ্ট—বঞ্চনার প্রতিবাদে কি বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী?

ঘটনার খবর পেয়ে টেকনোসিটি থানার (Technocity Police Station) পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত সুশান্তের পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
ads

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা বলছেন, “একটা আমকে ঘিরে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, তা কল্পনাও করতে পারিনি।”

পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Continue Reading
Advertisement