২৪ হাসপাতাল, কাজ হয়নি শেষ! ৮০০ কোটির দুর্নীতিতে নয়া অভিযানে ইডি
Connect with us

ভাইরাল খবর

২৪ হাসপাতাল, কাজ হয়নি শেষ! ৮০০ কোটির দুর্নীতিতে নয়া অভিযানে ইডি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আবারও দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে পড়ল আম আদমি পার্টি (AAP)। মঙ্গলবার ভোর থেকেই দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ (Saurabh Bhardwaj) সহ একাধিক জায়গায় নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। জানা গিয়েছে, রাজধানীর বিভিন্ন প্রান্তে মোট ১৩টি জায়গায় একযোগে চলছে তল্লাশি অভিযান।

অভিযোগ, দিল্লিতে আপ সরকারের আমলে স্বাস্থ্য পরিষেবার উন্নতির নামে শুরু হয়েছিল এক বিশাল প্রকল্প। ২০১৮-১৯ সালে ২৪টি আধুনিক হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়। প্রতিশ্রুতি ছিল ছ’মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে এবং সেখানে থাকবে অত্যাধুনিক আইসিইউ বেডের ব্যবস্থা। কিন্তু এতদিন পরেও হাসপাতালগুলির নির্মাণকাজ শেষ হয়নি। অথচ সরকারি নথি অনুযায়ী ইতিমধ্যেই ব্যয় হয়েছে ৮০০ কোটিরও বেশি।

এই বিরাট অঙ্কের টাকার হিসেব নিয়েই উঠতে শুরু করে প্রশ্ন। অভিযোগ ওঠে, হাসপাতাল প্রকল্পের টাকা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গত জুন মাসেই দুর্নীতি দমন শাখা (Anti-Corruption Branch) সৌরভ ভরদ্বাজ ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)-এর বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলার ভিত্তিতেই এদিন সকালে নেমেছে ইডি।

Advertisement
ads

তল্লাশিতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ইডি সূত্রে খবর, হাসপাতাল প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে অর্থ বরাদ্দ পর্যন্ত একাধিক স্তরে দুর্নীতি হয়েছে বলে আশঙ্কা। সেই সংক্রান্ত প্রমাণ সংগ্রহ করতেই চলছে এই অভিযান।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি শিবির আপ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে শুরু করেছে। তবে আম আদমি পার্টির তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Continue Reading
Advertisement