ডিজিটাল ডেস্কঃ নারীসত্তাকে পুরুষ দেহে আটকে রাখা তাঁর পক্ষে আর সম্ভব ছিল না। বহুদিন ধরেই নিজের লিঙ্গ পরিচয় (Gender Identity) নিয়ে গভীর এক মানসিক টানাপোড়েন চলছিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমেঠির (Amethi) এক যুবকের। চিকিৎসকের (Doctor) সাহায্য নেওয়ার কথা বারবার ভাবলেও, পারিবারিক বাধা ও সামাজিক লজ্জার (Social Stigma) কারণে তিনি সেই পথে এগোতে পারেননি।
শেষ পর্যন্ত, অনলাইন ভিডিয়োতেই (Online Video) খুঁজে পান সমাধান। ইউটিউবে (YouTube) দেখা একটি অপারেশনের পদ্ধতি অনুসরণ করে নিজেই নিজের শরীরে চালান অস্ত্রোপচারের ছুরি। লোকাল অ্যানাস্থেশিয়া (Local Anesthesia) ব্যবহার করে নিজের যৌনাঙ্গ (Genitals) কেটে ফেলেন। আর তাতেই ঘটে ভয়াবহ বিপত্তি।
অতিরিক্ত রক্তক্ষরণ (Bleeding) শুরু হলে ভয়ে ছুটে যান হাসপাতালে। বর্তমানে প্রয়াগরাজ (Prayagraj)-এর এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকদের মতে,
“প্রাণের আশঙ্কা আপাতত নেই। তবে শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় শরীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। তাঁকে পর্যবেক্ষণে (Observation) রাখা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exam) প্রস্তুতির পাশাপাশি নিজের লিঙ্গ পরিবর্তনের (Sex Change) বিষয়েও দীর্ঘদিন ধরে ভাবছিলেন। কিন্তু সমাজ ও পরিবার থেকে প্রয়োজনীয় মানসিক সহায়তা না পেয়ে তিনি এমন বিপজ্জনক সিদ্ধান্ত নেন।
Advertisement
यूपी के प्रयागराज से हैरान करने वाला मामला सामने आया है। यहां 17 वर्षीय हिन्दु छात्र ने लड़का से लड़की बनने की चाहत में अपना निजी अंग काट दिया। अस्पताल पहुंचे पीड़ित छात्र ने चिकित्सकों की पूछताछ में बताया कि मुझे लड़कियों में कोई इंट्रेस्ट ही नहीं है। मुझे लगता है कि मेरी आवाज… pic.twitter.com/QioTQLIsGx
“যাঁরা লিঙ্গ পরিচয় নিয়ে সমস্যায় ভোগেন, তাঁদের উপযুক্ত কাউন্সেলিং (Counseling), চিকিৎসা ও মানসিক সহায়তা প্রয়োজন। একা সিদ্ধান্ত নিয়ে এমন পদক্ষেপ নেওয়া একেবারেই বিপজ্জনক।”
এই ঘটনা শুধুই একটি ব্যতিক্রম নয়, বরং সমাজে লুকিয়ে থাকা হাজারও ‘নিঃশব্দ আর্তনাদের’ প্রতিফলন। যেখানে লিঙ্গ পরিচয় নিয়ে সংকটে ভোগা মানুষজন এখনও তাঁদের কষ্ট ব্যক্ত করার মতো সহানুভূতিশীল পরিসর খুঁজে পান না।