ওবিসি মামলার জটে আটকে WBJEE ফলপ্রকাশ, হাইকোর্টের নির্দেশে আজ রেজাল্ট নয়
Connect with us

ভাইরাল খবর

ওবিসি মামলার জটে আটকে WBJEE ফলপ্রকাশ, হাইকোর্টের নির্দেশে আজ রেজাল্ট নয়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মহলে তৈরি হলো অনিশ্চয়তা। আজ, বৃহস্পতিবার (৭ অগস্ট), রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। কারণ, ওবিসি তালিকা সংক্রান্ত মামলার জটিলতায় আটকে গেল ফলপ্রকাশ প্রক্রিয়া।

 ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে জানায়, জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE) ফলাফল আজ প্রকাশ করা যাবে না। দুপুর ২টোয় বিচারপতি কৌশিক চন্দ এই বিষয়ে চূড়ান্ত আদেশ দেবেন।

মূল সমস্যা শুরু হয় গত বছর, যখন কলকাতা হাইকোর্ট একাধিক শ্রেণির ওবিসি তকমা বাতিল করে দেয়। পরে, রাজ্য সরকার ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরির আওতায় ১৪০টি উপশ্রেণিকে সংরক্ষণ সুবিধা দিতে একটি বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু চলতি বছরের ১৭ জুন সেই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ২৮ জুলাই সুপ্রিম কোর্ট সেই রায়ের উপরও একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।

আরও পড়ুনঃ ভারতীয় কৃষকদের স্বার্থে অনড় মোদী, ট্রাম্পের ৫০% শুল্ক চাপানোর পাল্টা বার্তা প্রধানমন্ত্রীর

Advertisement
ads

এই আইনি জট কাটার আগেই WBJEE বোর্ড জানিয়েছিল, ৭ অগস্ট ফলপ্রকাশ হবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে, সেই সিদ্ধান্তও ঝুলে গেল। সরকারি সূত্রের মতে, Final verdict না আসা পর্যন্ত বোর্ড কোনও ঝুঁকি নিতে নারাজ। কারণ, সংরক্ষণের ভিত্তিতে Rank বা Admission প্রক্রিয়ায় যে কোনও সমস্যা ভবিষ্যতে বড় আইনি প্রশ্ন তৈরি করতে পারে।

বর্তমানে লক্ষাধিক পরীক্ষার্থী ও অভিভাবকরা চরম উদ্বেগে রয়েছেন। ঠিক কবে ফল প্রকাশ হবে, তা এখনও স্পষ্ট নয়। সমস্ত চোখ এখন দুপুর ২টোয় হাইকোর্টের রায়ের দিকে।

Continue Reading
Advertisement