জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আজই প্রকাশ পাচ্ছে ২০২৬ বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার
Connect with us

ভাইরাল খবর

জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আজই প্রকাশ পাচ্ছে ২০২৬ বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অপেক্ষার অবসান হতে চলেছে। রবিবারই পশ্চিমবঙ্গসহ (West Bengal) পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট (Poll Schedule) ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক বৈঠক (Press Conference) ডেকেছে কমিশনের ফুল বেঞ্চ। সেখান থেকেই পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে।

সূত্রের খবর, এ বছর বাংলায় ভোটের দফা (Phases) উল্লেখযোগ্যভাবে কমতে পারে। ২০২১ সালে আট দফায় ভোট হলেও, এবার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নেতৃত্বাধীন কমিশন সর্বাধিক দুই থেকে তিন দফায় ভোট গ্রহণ (Voting) শেষ করতে পারে। নববর্ষের ঠিক পরেই অর্থাৎ ১৫ এপ্রিলের পর প্রথম দফার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও রাজ্য প্রশাসন এক দফায় ভোট করতে প্রস্তুত বলে জানিয়েছিল, তবে অতীতের রাজনৈতিক হিংসার ইতিহাস মাথায় রেখে বিপুল কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন করা হতে পারে।

নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে গত ৮ মার্চ বাংলায় এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। আইনশৃঙ্খলা (Law and order) এবং বুথ ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ বৈঠকের পরই এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। তবে ভোটের এই উৎসবের মাঝেও চিন্তার ভাঁজ ভোটার তালিকায়। প্রায় ৪৫ লক্ষ ভোটারের নাম এখনও ‘বিচারাধীন’ (Under consideration) তালিকায় ঝুলে রয়েছে, যা নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Advertisement
ads

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগাম আভাস সত্য হতে চলেছে। তিনি দাবি করেছিলেন, প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভা শেষ হলেই কমিশন ভোটের তারিখ জানাবে। বাস্তবেও শনিবার মোদীর মেগা সভার পর রবিবারই বৈঠক ডাকল কমিশন। আজকের ঘোষণার পরেই দেশজুড়ে কার্যকর হবে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct)। মে মাসের শুরুতেই ফলাফল (Results) প্রকাশের লক্ষ্য নিয়ে আজ থেকেই শুরু হতে চলেছে ২০২৬-এর নির্বাচনী লড়াই।

Continue Reading
Advertisement