হামাস-ইজরায়েল সংঘাত নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: “রক্তের বন্যা বইবে যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয়”
Connect with us

বিশ্বের খবর

হামাস-ইজরায়েল সংঘাত নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: “রক্তের বন্যা বইবে যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয়”

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দ্রুত কোনও সিদ্ধান্ত না নিলে ‘রক্তের বন‍্যা’ (bloodshed) বইবে — এই ভাষাতেই ফের হামাস (Hamas) এবং ইজরায়েলকে (Israel) হুঁশিয়ারি দিলেন মার্কিন (US) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

গাজায় (Gaza) শান্তি ফেরাতে মরিয়া ট্রাম্প দাবি করেছেন, তিনি হামাস ও একাধিক দেশের সঙ্গে ইতিবাচক (positive) আলোচনা করেছেন। তাঁর মতে, এই আলোচনার ফলে পশ্চিম এশিয়ায় (Middle East) রক্তক্ষয় (violence) বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার মিশরে (Egypt) হামাস এবং ইজরায়েলের প্রতিনিধিদের মধ্যে ফের আলোচনা হওয়ার কথা। তার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্ট করে দুই পক্ষকে তাড়া দেন ট্রাম্প। তিনি লেখেন,

Advertisement
ads

“প্রথম পর্যায়ের আলোচনা এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। আমি সকলকে বলছি, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই শতাব্দীপ্রাচীন দ্বন্দ্বের (conflict) দিকে আমি নজর রেখেছি এবং রাখব। সময়ই আসল, না হলে রক্তের বন্যা বইবে। সেটা কেউ দেখতে চায় না।”

ট্রাম্প আরও বলেন,

“এই সপ্তাহান্তে হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশের (আরব, মুসলিম ও অন্যান্যদের) সঙ্গে আমার অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। পণবন্দি (hostages) মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে। সবচেয়ে জরুরি বিষয় হল, পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো। এই আলোচনা খুবই সফল হয়েছে।”

প্রসঙ্গত, প্রথম পর্যায়ের আলোচনায় পণবন্দিদের মুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছিল।

তবে শান্তি আলোচনার মাঝেই শনিবার ফের গাজায় মারণ হামলা (airstrike) চালায় ইজরায়েলি সেনা। এতে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। জানা গেছে, গাজার শহর ও দক্ষিণ অংশের খান ইউনিস (Khan Younis) এলাকায় তীব্র গোলাবর্ষণ (shelling) হয়। শহরে ৪ জন এবং খান ইউনিসে আরও ২ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।

এই ঘটনার পর অনেকের মনেই প্রশ্ন— সত্যিই কি শান্তি ফিরবে গাজায়?

Advertisement
ads
Continue Reading
Advertisement