বিশ্বের খবর
‘নিজের পায়ে কুড়ুল মারছেন ট্রাম্প’ : আমেরিকাকে ইঁদুর, ভারতকে হাতির সঙ্গে তুলনা অর্থনীতিবিদের
ডিজিটাল ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর ট্যারিফ (Tariff) নীতি নিয়েই তোপ দাগলেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড উলফ (Richard Wolff)। তাঁর মতে, ট্রাম্প আসলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারছেন। আমেরিকা (America)-কে ‘ইঁদুর’ (Mouse) আর ভারত (India)-কে ‘হাতি’ (Elephant)-র সঙ্গে তুলনা করে রিচার্ড বলেন, “একটা ছোট্ট ইঁদুর যদি হাতিকে ঘুসি মারতে যায়, তবে শেষ পর্যন্ত ক্ষতি হবে ইঁদুরেরই।”
ভারতের উপরে একের পর এক ট্যারিফ চাপাচ্ছেন ট্রাম্প। বিশেষ করে রাশিয়া (Russia) থেকে তেল আমদানি নিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছে ওয়াশিংটন (Washington)। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই ভারতীয় পণ্যের উপর ৫০% ট্যারিফ দুই দফায় বাড়িয়েছেন। তাঁর অভিযোগ, ভারত রাশিয়ার কাছ থেকে যে তেল কিনছে, সেই অর্থ ইউক্রেন (Ukraine)-যুদ্ধ চালাতে কাজে লাগাচ্ছে মস্কো।
কিন্তু রিচার্ড উলফের দাবি, এতে আমেরিকার লাভ হওয়ার বদলে উল্টে ব্রিকস (BRICS) আরও শক্তিশালী হয়ে উঠবে। “আমেরিকা যদি ভারতীয় বাজার বন্ধ করে দেয়, ভারত তখন অন্য জায়গায় রফতানি করবে। যেমন রাশিয়া ভারতকে ক্রেতা হিসেবে পেয়েছে, ভারতও বিকল্প বাজার পেয়ে যাবে।”
অর্থনীতিবিদের মতে, আগামী দিনে ব্রিকসই হয়ে উঠবে বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি। বর্তমানে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলো — ব্রাজিল (Brazil), রাশিয়া, ভারত, চিন (China), দক্ষিণ আফ্রিকা (South Africa), মিশর (Egypt), ইথিওপিয়া (Ethiopia), ইন্দোনেশিয়া (Indonesia), ইরান (Iran) ও সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। এই দেশগুলো মিলেই বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৩৫% নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, আমেরিকা নেতৃত্বাধীন জি-৭ (G-7) দেশগুলোর ভাগ মাত্র ২৮%।
রিচার্ড উলফের বক্তব্য অনুযায়ী, বিশ্ব অর্থনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তাঁর দাবি, “আগামী কয়েক বছরেই বোঝা যাবে, বিশ্বশক্তির নিয়ন্ত্রণ কার হাতে যাবে।”


