ফের নিন্দার সম্মুখীন ট্রাম্প, দ্বিতীয়বার ইমপিচমেন্টের মুখোমুখি বিদায়ী প্রেসিডেন্ট
Connect with us

বিশ্বের খবর

ফের নিন্দার সম্মুখীন ট্রাম্প, দ্বিতীয়বার ইমপিচমেন্টের মুখোমুখি বিদায়ী প্রেসিডেন্ট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ জানুয়ারী : আমেরিকার ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা৷ মেয়াদ শেষের আগেই দ্বিতীয়বারের জন্যে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে ইমপিচমেন্টের মুখোমুখি হলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে দু’বার ইমপিচমেন্টের মুখোমুখি হলেন তিনি ৷ বুধবার হাউস অব রিপ্রেজেনটেটিভসে ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ডেমোক্র্যাটরা ছাড়াও কিছু রিপাবলিকান সদস্যও ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন। ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হামলার জেরেই এই সিদ্ধান্ত নিল হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা।ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে ভোট দিয়েছেন ২৩২ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৭ জন। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল ১০ সদস্য তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন। এর আগে ২০১৯ সালেও এক বার ইমপিচমেন্টের মুখে পড়েছিলেন ট্রাম্প। গত ১৩ মাসে দ্বিতীয়বার ইমপিচমেন্টের মুখোমুখি হলেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বাইডেন। সে দিনই খুলবে সেনেট। এরপর বিষয়টি উঠবে সেনেটে। সেখানে দোষী সাব্যস্ত হলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আর দাঁড়াতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্প ইমপিচড হওয়ার পর পরিস্থিতি কোন দিকে গড়ায়, মার্কিন মুলুকে নতুন করে কোনও অশান্তি ছড়ায় কিনা, তা নিয়ে রয়েছে আশঙ্কা, যার জেরে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Continue Reading
Advertisement