বামনেতার চরিত্রে তৃণমূলের কণ্ঠস্বর! ‘কর্পূর’-এ নিজের অভিনয় জীবন শুরু করলেন কুণাল ঘোষ
Connect with us

বিনোদন

বামনেতার চরিত্রে তৃণমূলের কণ্ঠস্বর! ‘কর্পূর’-এ নিজের অভিনয় জীবন শুরু করলেন কুণাল ঘোষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজনীতি, সাংবাদিকতা, বক্তৃতা— বহু পরিচিত রূপে তাঁকে দেখা গেছে এতদিন। এবার একেবারে নতুন চেহারায় দেখা যাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)-কে। পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) রাজনৈতিক থ্রিলার ‘কর্পূর’ (Karpoor)-এ এক বিশিষ্ট বামনেতার ভূমিকায় অভিনয় করছেন তিনি। মঙ্গলবার লোগো লঞ্চ অনুষ্ঠানে প্রকাশ্যে এল ‘অনিল বিশ্বাস’ (Anil Biswas)-এর লুকে কুণাল, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

এই অভিনয় জীবন নিয়ে নিজেই অকপট কুণাল। তাঁর কথায়, “আমি এখানে নবাগত। ফলে পরিচালকই আমার গঠন করছেন। বন্ধুবর ব্রাত্য বসু (Bratya Basu) গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন। আমি পিডিএফ স্ক্রিপ্ট সারাক্ষণ সঙ্গে রাখি। গাড়িতে যেতে যেতে পড়ে নিচ্ছি।”

আরও পড়ুনঃ আদালতে চুপচাপ অভিযুক্তরা, কসবা কাণ্ডে ঘনাচ্ছে রহস্য

নিজের পারফর্ম্যান্স নিয়ে প্রতিযোগিতার কোনও জায়গা নেই বলেই জানান তিনি। কুণালের দাবি, “যাঁরা অভিনয় থেকে রাজনীতিতে এসেছেন, আমি তাঁদের ঠিক উলটোটা করছি। কিন্তু প্রতিযোগিতা করছি না, শুধু চেষ্টাটা করছি মন থেকে। যাতে পরিচালক ও আমি দু’জনেই সন্তুষ্ট হতে পারি।”

Advertisement
ads

ছবির পটভূমি ১৯৯৭ সালের এক বিতর্কিত অন্তর্ধান— কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের (Manisha Mukhopadhyay) নিখোঁজ হয়ে যাওয়া। সেই ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপট ও নানা বিতর্কের ছায়াতেই গড়ে উঠেছে ‘কর্পূর’-এর চিত্রনাট্য। সাহিত্যিক দীপান্বিতা রায়ের লেখা ‘অন্তর্ধানের নেপথ্যে’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

ছবিতে কুণাল ঘোষ ছাড়াও অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), ব্রাত্য বসু, অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Bandyopadhyay) প্রমুখ। একদিকে যেমন বাস্তব রাজনীতির স্পর্শ, অন্যদিকে এক সাংবাদিকের অভিনয়ের আত্মপ্রকাশ— এই দুইয়ের মিলনে ‘কর্পূর’-এর অপেক্ষা যে দর্শকমনে জোরদার, তা বলাই যায়।

Continue Reading
Advertisement