ভাইরাল খবর
সাসপেন্ডেড হুমায়ুনের পাশেই তৃণমূল নেতা! বাবরি মসজিদের জন্য দিলেন মোটা অংকের চেক
ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। বাবরি মসজিদ (Babri Masjid) নির্মাণের ইস্যুতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের পাশেই এবার দাঁড়াতে দেখা গেল স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ রমজান মাসের (Ramadan) প্রথম দিনেই মসজিদ নির্মাণের জন্য ১ লক্ষ ১১ হাজার টাকা অনুদান দিয়েছেন।
সফিউজ্জামান ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’র নামে একটি ব্যাঙ্ক চেক (Bank Check) প্রদান করেন। কয়েকদিন আগেই হুমায়ুন কবীরের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান নিয়ামত শেখ। এবার শুধু মৌখিক সমর্থন নয়, সরাসরি আর্থিক সহযোগিতা (Financial Support) করে চমক দিলেন সফিউজ্জামান। তাঁর দাবি, “মুর্শিদাবাদের মানুষই এই মসজিদ তৈরি করবে।”
উল্লেখ্য, বাবরি মসজিদ নির্মাণের এই পরিকল্পনাকে ‘ধর্মীয় উস্কানি’ ও ‘ধর্মান্ধতা’ আখ্যা দিয়ে হুমায়ুন কবীরকে সাসপেন্ড (Suspend) করেছিল তৃণমূল। ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়েছিলেন যে, দল ধর্মের সঙ্গে রাজনীতির মিশেল পছন্দ করে না। তবে দলের এই কড়া বার্তার পরেও ব্লক স্তরের নেতাদের এই সক্রিয়তা ও আর্থিক অনুদান (Donation) তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


