ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের! পরমাণু চুক্তি না হলে ভয়াবহ হামলার হুঁশিয়ারি
Connect with us

ভাইরাল খবর

ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের! পরমাণু চুক্তি না হলে ভয়াবহ হামলার হুঁশিয়ারি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন চরমে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে তেহরানকে একটি ‘অর্থবহ’ পরমাণু চুক্তিতে (Nuclear Deal) আসতে হবে। অন্যথায় ইরানে বড় ধরনের সামরিক হামলা (Military Strike) চালানো হতে পারে। ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’-এর বৈঠকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “হয় চুক্তি হবে, না হলে খারাপ কিছু ঘটবে।”

পেন্টাগন সূত্রে খবর, ২০০৩ সালের ইরাক আক্রমণের পর এই প্রথম মধ্যপ্রাচ্যে এত বিপুল সংখ্যক অত্যাধুনিক এফ-৩৫ (F-35) এবং এফ-২২ (F-22) যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এমনকি বি-২ স্টিলথ বোমারু বিমানকেও (B-2 Bomber) উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, হামলা চালাতে ডিয়েগো গার্সিয়া (Diego Garcia) ও ব্রিটেনের বিমানঘাঁটিও ব্যবহৃত হতে পারে। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, এই অভিযানের লক্ষ্য হবে ইরানের পরমাণু স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (Ballistic Missile) পরিকাঠামো ধ্বংস করা।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তাঁরা যুদ্ধ চান না ঠিকই, কিন্তু মার্কিন চাপের কাছে নতি স্বীকার (Surrender) করবেন না। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, হামলা হলে ওই অঞ্চলে মার্কিন ও তাদের মিত্রদের সমস্ত ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু (Legit Target) হিসেবে গণ্য হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী (Aircraft Carrier) ও প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন রয়েছে। ইসরায়েলও এই সম্ভাব্য যুদ্ধে অংশ নিতে তাদের বাহিনীকে উচ্চ সতর্কতায় (High Alert) রেখেছে। এখন দেখার, ১০ দিনের সময়সীমার মধ্যে কূটনৈতিক সমাধান আসে নাকি মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সংঘাতের পথে হাঁটে।

Advertisement
ads
Continue Reading
Advertisement