ভাইরাল খবর
এসএসসি দুর্নীতি নিয়ে তৃণমূলেরই কাউন্সিলরের বিস্ফোরক স্বীকারোক্তি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ডিজিটাল ডেস্কঃ এসএসসির (SSC) শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তমলুক পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর পার্থসারথি মাইতি (Parthasarathi Maity) চরম বিতর্কে পড়েছেন। একসময় দলের যুব সহ-সভাপতি থাকলেও এবার তিনি চাকরি চুরির দুর্নীতির অভিযোগে দলের শীর্ষ নেতাদের হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস করছেন—যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, পার্থসারথি সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shuvendu Adhikari) তীব্র আক্রমণ করে বলেছিলেন,“চাকরি চুরির ঘটনায় চেয়ে বেশি দুর্নীতি করেছে শুভেন্দু। আজ সে-ই নন্দীগ্রামে বড় বড় কথা বলছে।” তিনি দাবি করেন, ২০১৬ সালের এসএসসি প্যানেলের সময় শুভেন্দুই ছিলেন আসল ‘দুর্নীতির মাস্টারমাইন্ড’। এই মন্তব্যের পর নিজ দল থেকে চাপ সামলাতে গিয়ে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস করেন।
পার্থসারথি দাবি করেন, “যাঁরা মুখ খুলছেন না, তাঁদের হয়ে আমি ক্ষমা চাইছি। পদ হারানোর ভয়েই তাঁরা চুপ।” ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তৃণমূলের একাংশ থেকে তাকে কটাক্ষ করা হয়েছে, যদিও তার অনুগামীরা বলছেন, তিনি অন্তত ভীরুর মতো চুপ করেননি।
তবে দলের দুর্নীতি নিয়ে এমন স্বীকারোক্তি পার্থসারথির রাজনৈতিক ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে তিনি কী পথে হাঁটেন।


