মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার বিরোধিতা করে ধিক্কার মিছিলের পাশাপাশি মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা
Connect with us

মালদা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার বিরোধিতা করে ধিক্কার মিছিলের পাশাপাশি মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১১ মার্চ : মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার বিরোধিতা করে মালদার রতুয়া দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল বের করা হলো বৃহস্পতিবার। এদিন পুকুরিয়া থানার নয়গম্মা মোড় শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই ধিক্কার মিছিলটি।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে স্থানীয় একটি কালী মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে মালতিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল রহিম বক্সি, মহাম্মদ নইমুদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।মালতিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল রহিম বক্সি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার বিরোধিতা করে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা একটি ধিক্কার মিছিলের আয়োজন করেছে। পুকুরিয়া থানার নয়গম্মা মোড় শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই ধিক্কার মিছিলটি। পরবর্তীতে একটি প্রতিবাদ সভাও আয়োজিত হয়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এর যোগ্য জবাব দেবে বাংলার মানুষ। ২০২১ এর বিধানসভা নির্বাচনে জনগণের আশীর্বাদ নিয়ে ফের বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হবে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষের। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে স্থানীয় একটি কালী মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। পাশাপাশি এদিন দলত্যাগী নেতাদের তীব্র কটাক্ষ করেন তিনি। তৃণমূল কংগ্রেসের রতুয়া দু নম্বর ব্লকের প্রেসিডেন্ট মোহাম্মদ নইমুদ্দিন জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার মানুষ ২০২১ এর বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দেবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা আজকের এই কর্মসূচিতে যোগদান করেছে।

Continue Reading
Advertisement