শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন আজ: উত্তপ্ত ঢাকা, লকডাউন পথে বাংলাদেশ?
Connect with us

বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন আজ: উত্তপ্ত ঢাকা, লকডাউন পথে বাংলাদেশ?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সকাল থেকেই ঢাকার (Dhaka) রাস্তাঘাট থমথমে অবস্থায়। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে (Intersection) পুলিশ ও সেনা (Police & Army) তৎপর। গতকাল রাতভর মশাল মিছিল (Torch rally), স্লোগান ও উত্তেজনার (Tension) মাঝে চাপা উত্তেজনা (Latent tension) বিরাজ করছে।

আজ বাংলাদেশে (Bangladesh) একটি গুরুত্বপূর্ণ দিন। জুলাই গণঅভ্যুত্থান (July Uprising)-এর সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতাবিরোধী (Crimes against humanity) অভিযোগ উঠেছিল, সেই মামলার রায়দান (Verdict) কবে হবে, তা আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (International Tribunal) ঘোষণা করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ হাসিনা (Hasina) সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে রায়দানের তারিখ ঘোষণা করবে।

মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রাক্তন পুলিশ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নাম রয়েছে। এর মধ্যে আল-মামুন রাজসাক্ষী (Key Witness) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

গতকাল ঢাকার (Dhaka) বিভিন্ন রাস্তায় ককটেল বোমা বিস্ফোরণ (Cocktail bomb blast) এবং গাড়িতে আগুন জ্বলে ওঠার (Car fire) ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ (Awami League)-এর সদস্য ও সমর্থকরাই ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ (Protest) দেখিয়েছে বলে দাবি করা হচ্ছে।

Advertisement
ads

 

রায়দানের (Verdict) প্রেক্ষাপটে ঢাকা লকডাউন (Lockdown) করার ঘোষণা দিয়েছে নিষিদ্ধ (Banned) আওয়ামী লীগ। তারা যদি বড় অশান্তি (Major unrest) সৃষ্টি করে, সেই আশঙ্কায় সকাল থেকেই নিরাপত্তা (Security) চাদরে ঢেকে দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (Dhaka Metropolitan Police), আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (Armed Police Battalion)। বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)কেও মোতায়েন করা হয়েছে। সকাল ৮টা থেকে সেনাবাহিনীর (Army) টহল (Patrol) শুরু হয়েছে। মোট ১৭ হাজার পুলিশ ও সেনা (Police & Army) মোতায়েন করা হয়েছে।

Advertisement
ads

গতকাল রাতেও ঢাকার প্রতিটি প্রবেশপথে (Checkpoints) তল্লাশি (Search) চালানো হয়েছে। বিভিন্ন হোটেল (Hotels) ও মেসেও (Hostels) তল্লাশি করা হয়েছে। বন্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা (Advisor) মহম্মদ ইউনূসের বাসভবন (Residence) যমুনা (Jamuna) এলাকায় যান চলাচল (Traffic) নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ঢাকার পাশাপাশি গাজিপুর (Gazipur) ও নারায়ণগঞ্জ (Narayanganj)-এও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিগত কয়েকদিন ধরে ঢাকায় উত্তপ্ত (Tense) পরিস্থিতি বিরাজ করছে। শহরের বিভিন্ন প্রান্তে ক্রুড বোমা হামলা (Crude bomb attacks) ও অগ্নিসংযোগ (Arson) ঘটছে।

Continue Reading
Advertisement