“২১ জুলাই ডিমভাত খাবে ওরা, আমরা লড়ব উত্তরকন্যায়”— তৃণমূলকে চ্যালেঞ্জ শুভেন্দুর
Connect with us

রাজনীতি

“২১ জুলাই ডিমভাত খাবে ওরা, আমরা লড়ব উত্তরকন্যায়”— তৃণমূলকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাই (July 21) তৃণমূল কংগ্রেসের ‘শহিদ দিবস’ (Martyrs’ Day, TMC) যেখানে প্রতি বছর ধর্মতলায় বিশাল জনসমাবেশের মাধ্যমে পালিত হয়, সেই একই দিনে পাল্টা কর্মসূচির হুঁশিয়ারি দিল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, ওই দিন বিজেপি যুব মোর্চা উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতর উত্তরকন্যার (Uttarkanya) উদ্দেশ্যে অভিযান চালাবে।

কসবা গণধর্ষণ-কাণ্ড (Kasba Rape Case) ও রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বুধবার বিজেপির যুব মোর্চার এক প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “২১ জুলাই ওরা কলকাতায় ডিমভাত খাবে, আমরা উত্তরকন্যায় যাব। কর্মীদের বলছি, নিজের খরচে যাবেন, ভাল করে লড়তে হবে।” এদিন বৃষ্টির মধ্যেই তিনি জানান, প্রয়োজনে গুলি খেতে হলেও আন্দোলন চালিয়ে যাবেন।

আরও পড়ুনঃ ‘তুই হিন্দু তো?’বাবাধাম যাত্রার পথে দোকানদারদের প্যান্ট খুলিয়ে ধর্ম প্রমাণের চেষ্টা

শুধু তাই নয়, ৯ অগস্ট ‘নবান্ন অভিযান’-এর (Nabanna Abhiyan)ও ঘোষণা করেন শুভেন্দু। তাঁর দাবি, গত বছর এই দিনেই রাজ্য সরকারের উদাসীনতায় আরজি কর হাসপাতালে মারা যান এক ডাক্তারি ছাত্রী, যিনি বর্বর যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। সেই ঘটনার স্মরণেই এবার ‘নবান্ন অভিযান’ হবে।

Advertisement
ads ads

শুভেন্দু আরও জানান, নবান্ন অভিযানের আগে নির্যাতিতার পরিবারের অনুমতি নেওয়া হবে। পতাকা ছাড়াই হবে প্রতিবাদ, অভয়ার স্মৃতিকে সম্মান জানিয়ে। পাশাপাশি, নতুন রাজ্য বিজেপি সভাপতির নাম আগামীকালই ঘোষণা হতে চলেছে বলেও ইঙ্গিত দেন শুভেন্দু।

শেষে বলেন, “এটা শেষ নয়, এ সরকারের শেষের শুরু।”