‘তুই হিন্দু তো?’বাবাধাম যাত্রার পথে দোকানদারদের প্যান্ট খুলিয়ে ধর্ম প্রমাণের চেষ্টা
Connect with us

ধর্ম

‘তুই হিন্দু তো?’বাবাধাম যাত্রার পথে দোকানদারদের প্যান্ট খুলিয়ে ধর্ম প্রমাণের চেষ্টা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শ্রাবণ মাসের আগমনে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে শুরু হয়েছে বাবাধাম যাত্রা (Babadham Yatra)। শিবভক্তদের এই ধর্মীয় যাত্রাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দুই রাজ্যের পরিস্থিতি। অভিযোগ, এবারও কাঁওয়ার যাত্রাপথের ধারে থাকা দোকানগুলিতে ধর্মীয় পরিচয় যাচাইয়ের নামে হেনস্থা চলছে। এমনকি হিন্দু কিনা তা নিশ্চিত করতে দোকানদারদের প্যান্ট খুলে দেখাতেও বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুজফফরনগর জেলায়।

স্থানীয়দের অভিযোগ, স্বঘোষিত সাধু স্বামী যশবীর (Swami Yashbir) ও তাঁর শিষ্যরা হোটেল, খাবারের দোকানে গিয়ে কর্মীদের নাম জিজ্ঞাসা করছেন। সন্দেহ হলে প্যান্ট খুলে ধর্মীয় পরিচয় যাচাই করছেন তাঁরা। এই ঘটনায় সোচ্চার হয়েছেন সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ এসটি হাসান (ST Hasan)। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, “এটা সরাসরি সন্ত্রাসবাদ। ধর্মের নামে সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে। এটা পহলগামের ঘটনার থেকে কোনও অংশে আলাদা নয়।”

আরও পড়ুনঃ নাবালক ছাত্রকে ওষুধ খাইয়ে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেফতার শিক্ষিকা

তাঁর মতে, এর পিছনে রাজ্য সরকারের মৌন সম্মতি রয়েছে। কারণ, এত গুরুতর অভিযোগের পরেও প্রশাসনের তেমন পদক্ষেপ চোখে পড়ছে না। এই ধরনের ঘটনা ধর্মনিরপেক্ষ ভারতের আদর্শের পরিপন্থী বলে মনে করেন তিনি।

Advertisement
ads

উত্তরাখণ্ডেও একইভাবে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন কাঁওয়ার যাত্রাপথে ধর্মের ভিত্তিতে দোকান বেছে নিতে বলছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে মুজফফরনগর পুলিশ স্বামী যশবীর মহারাজের ছয়জন শিষ্যকে নোটিস পাঠিয়েছে এবং তিন দিনের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

উল্টে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যশবীর নিজে। তাঁর কথায়, “আমার শিষ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে, এর মূল্য চোকাতে হবে। এই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়বে।” প্রশাসন যে একাধিক দিক থেকে চাপে রয়েছে তা বলাই যায়।

Continue Reading
Advertisement