‘লাঠি হাতে তাড়া করছিল’, নেপাল থেকে ভারতীয় নারীর প্রাণভয়ে সাহায্যের আর্তি
Connect with us

দেশের খবর

‘লাঠি হাতে তাড়া করছিল’, নেপাল থেকে ভারতীয় নারীর প্রাণভয়ে সাহায্যের আর্তি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নেপালে (Nepal) চলমান ‘জেন জি’ (Gen Z) বিক্ষোভ ঘিরে অশান্ত পরিবেশের মধ্যে প্রাণ বাঁচাতে ছুটে পালাতে হলো এক ভারতীয় (Indian) নারীকে। নেপালের পোখারা (Pokhara) শহর থেকে ভিডিও পাঠিয়ে তিনি ভারত সরকারের কাছে সাহায্য (Help) প্রার্থনা করেছেন।

ভিডিওতে ওই মহিলা নিজেকে উপাসনা গিল নামে পরিচয় দিয়ে বলেন, “আমি এখানে একটি ভলিবল লিগ (Volleyball League) আয়োজন করতে এসেছিলাম। হঠাৎ হোটেলে (Hotel) আগুন (Fire) ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা (Protesters)। আমি তখন একটি স্পাতে (Spa) ছিলাম। খবর পেয়ে ছুটে বেরোতেই দেখি, লাঠি (Sticks) নিয়ে একদল লোক আমার দিকে ছুটে আসছে।”

তিনি আরও বলেন, “আমার সমস্ত লাগেজ (Luggage), জিনিসপত্র হোটেলে ছিল। হোটেলটা পুরোপুরি পুড়ে গেছে। আমি কোনোমতে প্রাণ নিয়ে পালিয়েছি। এখন অন্য একটি হোটেলে রয়েছি, কিন্তু কতদিন থাকতে পারব জানি না। এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ। রাস্তায় আগুন, আতঙ্ক, এবং পর্যটকদের (Tourists) ওপরেও হামলা হচ্ছে। কে পর্যটক, কে কাজের জন্য এসেছে তা কেউ দেখছে না। চোখ বন্ধ করে তারা সবাইকে নিশানা করছে।”

Advertisement
ads

উপাসনার আকুতি, “এই ভিডিওটি প্রফুল গর্গকে (Prafull Garg) পাঠানো হচ্ছে এবং ভারতীয় দূতাবাসের (Indian Embassy) কাছে অনুরোধ করছি—আমাদের দয়া করে সাহায্য করুন। এখানে অনেক ভারতীয় আটকে পড়েছেন। আমি হাতজোড় করে অনুরোধ করছি, এই বার্তা পৌঁছে দিন।”

এখনও পর্যন্ত ভারতীয় দূতাবাসের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে পরিস্থিতি ঘিরে গভীর উদ্বেগ ছড়িয়েছে নেপালে থাকা ভারতীয় নাগরিকদের মধ্যে।

Continue Reading
Advertisement