করোনা ভাইরাসে আক্রান্ত সস্ত্রীক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
Connect with us

রাজ্যের খবর

করোনা ভাইরাসে আক্রান্ত সস্ত্রীক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৯ মে :  সস্ত্রীক করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত বাড়িতেই চিকিৎসারত তিনি। তবে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দিন কয়েক ধরেই তাঁদের শরীরে করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে কোভিড পরীক্ষা করান বুদ্ধবাবু ও তাঁর স্ত্রী। রিপোর্ট পজিটিভ আসায় শুরু হয় চিকিৎসা। তবে, মীরাদেবীর অক্সিজেনের মাত্রা ওঠা নামা করতে থাকায় তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, মীরা ভট্টাচার্য শ্বাসকষ্ট, হালকা জ্বর জ্বর ভাব ও গায়ে, হাতে, পায়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে এখন তাঁর শরীরে অক্সিজেন লেভেল ৯৫-৯৬। বেশ কিছু রক্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন চিকিত্সকরা। তবে তাঁর চিকিত্সা শুরু হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।তবে করোনা আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হতে চাননি বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়িতেই তাঁর ৫ মিলিলিটার অক্সিজেন বাড়িয়ে দিতে বলেছেন চিকিৎসকরা।