রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল, তলব পুলিশ কমিশনারকে
Connect with us

রাজ্যের খবর

রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল, তলব পুলিশ কমিশনারকে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৯ মে :  রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এঘটনায় কলকাতা নগরপালের কাছে জবাব তলব করেছেন তিনি।

উল্লেখ্য নারদ মামলায় গত সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন ফিরহাদ হাকিমকে, কামারহাটির বিধায়ক মদন মিত্র, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ মন্ত্রী বিধায়কদের গ্রেফতারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনায় নিজাম প্যালেসের পাশাপাশি ওইদিন রাজভবনের সামনেও বিক্ষোভ দেখান অগণিত তৃণমূল কর্মী-সমর্থক। এমনকি মঙ্গলবার এক ব্যক্তি ভেড়ার পাল নিয়ে রাজভবনের সামনে অভিনব প্রতিবাদ করেন। আর এতেই রুষ্ট হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধান। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কলকাতা পুলিশের উপস্থিতিতে কীভাবে রাজভবনের সামনে অশান্তি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। পুলিশ কমিশনারের কাছে সেই জবাবও তলব করলেন তিনি। প্রসঙ্গত রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর থেকেই বাংলার প্রশাসনের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড়। কখনও রাজ্য প্রশাসনকে না জানিয়ে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করছেন তো কখনও টুইট খোঁচা লেগেই রয়েছে। আর এবার নারদ মামলা নিয়েও দু’পক্ষের দ্বন্দ্ব বাড়ল কয়েকগুণ।

https://twitter.com/jdhankhar1/status/1394860455936466945?s=20

Continue Reading
Advertisement