মোদির সঙ্গে বৈঠকের অনুরোধ নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর
Connect with us

ভাইরাল খবর

মোদির সঙ্গে বৈঠকের অনুরোধ নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রদ্রোহ মামলায় আটক সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন শুনানি ঈদের ছুটির পর অনুষ্ঠিত হতে পারে। আগামী ৩১ মার্চের পর বাংলাদেশ হাইকোর্টে তাঁর জামিন সংক্রান্ত মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য। তিনি জানান, বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহম্মদ আলি রেজার বেঞ্চে এই শুনানি হবে। চার মাস ধরে বন্দি থাকা চিন্ময়কৃষ্ণ দাসের জামিন নিয়ে আশাবাদী তাঁর আইনি পরামর্শদাতারা।

এর আগে হাইকোর্ট থেকে বাংলাদেশের সরকারকে প্রশ্ন করা হয়েছিল, কেন তাঁকে জামিন দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতে। ২০২৩ সালের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রামের নিম্ন আদালতে তাঁর জামিন আবেদন নাকচ হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। সেই ঘটনার জেরে আইনজীবী আলিফ নিহত হন। তাঁর হত্যার অভিযোগ ওঠে হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে ১১ জনকে গ্রেফতার করা হয় এবং আরও ৪০ জনকে আদালত প্রাঙ্গণে অশান্তি ছড়ানোর অভিযোগে আটক করা হয়।

আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহ মামলায় বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জামিন শুনানি ঈদের পর

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে, বিভিন্ন ধর্মীয় সংগঠন একত্রিত হয়ে ‘সনাতনী জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন গঠন করে, যার অন্যতম মুখপাত্র ছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর ডাকে বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে ওঠে, যা তাঁর গ্রেফতারের পর আরও তীব্র হয়। এদিকে, থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, বিষয়টি ভারতের পক্ষ থেকে বিবেচনাধীন রয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement