Connect with us

ভাইরাল খবর

তৃণমূলের মিছিলে মমতা-অভিষেকের বিরুদ্ধেই স্লোগান, ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তি শাসকদলে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূলের মিছিলেই উঠল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে স্লোগান। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের পাথরঘাটা গ্রামে ঘটে এই বিস্ময়কর ঘটনা। ওই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গিয়েছে। ফলে চরম অস্বস্তিতে শাসকদল।

ঘটনাস্থলে গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল বের হয় ২১ জুলাই শহীদ দিবসের সমর্থনে। মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বিনয় পট্টনায়ক (Binoy Pattnayak), পঞ্চায়েত সমিতির সভানেত্রী নমিতা বেরা (Namita Bera), গোপালপুর অঞ্চলের সভাপতি মোহন মণ্ডল (Mohan Mondal) এবং গোপালপুর গ্রামপঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই মিছিলেই আচমকা দলীয় নেতানেত্রীর বিরুদ্ধেই স্লোগান দিতে শুরু করেন কয়েকজন তৃণমূলকর্মী। ভিডিওটি এক তৃণমূল সমর্থকের ফেসবুক পেজ থেকে পোস্ট হতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুনঃ আইআইএম জোকা ধর্ষণকাণ্ডে ধৃত ছাত্র জামিনে মুক্ত, অভিযোগকারিণীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক সহ-সভাপতি তাপস মাঝি (Tapas Majhi)। তাঁর কটাক্ষ, “অবশেষে তৃণমূল কর্মীরাই সত্যি বলছেন, মমতা-অভিষেকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।”

Advertisement
ads

তৃণমূল অবশ্য পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত। জেলা মুখপাত্র অপরেশ সাঁতরা (Aporesh Santra) বলেন, “অনেক নতুন কর্মী বিভিন্ন দল থেকে আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁদের কেউ হয়তো পুরনো অভ্যাসে ভুল করে এমন স্লোগান দিয়ে ফেলেছেন। এটা দলীয় অবস্থান নয়।”

তবে তৃণমূলের মিছিলে নিজ নেতানেত্রীর বিরুদ্ধেই এমন ঘটনা নিঃসন্দেহে অস্বস্তিকর বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Continue Reading
Advertisement