ফের হানিমুনে গিয়ে স্বামী খুন, প্রেমিকের সঙ্গে খুনের ছক সাজিয়েছিলেন স্ত্রী
Connect with us

খুন

ফের হানিমুনে গিয়ে স্বামী খুন, প্রেমিকের সঙ্গে খুনের ছক সাজিয়েছিলেন স্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হানিমুনে (honeymoon) গিয়ে স্বামীর মৃত্যু, আর সেই ঘটনার নেপথ্যে স্ত্রীই -এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের তদন্তে। রাজস্থানের সদ্য বিবাহিত দম্পতি আশিস ও অঞ্জু বেড়াতে গিয়েছিলেন। রাতের খাবারের পর হাঁটতে (night walk) বেরোনোর সময়ই ঘটে মর্মান্তিক ঘটনা। দ্রুতগতির একটি গাড়ি (hit and run) এসে আশিসকে পিষে দেয় বলে প্রথমে দাবি করা হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

তবে তদন্তে নেমে পুলিশের সন্দেহ বাড়ে। আশিসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকলেও অঞ্জুর শরীরে কোনও ক্ষত ছিল না। ময়নাতদন্তে (post-mortem) স্পষ্ট হয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে আশিসকে। এরপরই ১৮০ ডিগ্রি ঘুরে যায় তদন্ত।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই অঞ্জু অসুখী ছিলেন। বাপের বাড়িতে গিয়ে ফের যোগাযোগ হয় প্রাক্তন প্রেমিক সঞ্জুর সঙ্গে। দু’জনে মিলে খুনের (murder conspiracy) ছক কষেন। ঘটনার রাতে সঞ্জু, রকি ও বাদল নামে তিন আততায়ী ঝোপে লুকিয়ে ছিলেন। খুনের পর ঘটনাকে দুর্ঘটনা (accident) হিসেবে সাজানো হয়।

অঞ্জু নিজেই গয়না (jewellery) ও ফোন দিয়ে দেন আততায়ীদের এবং অজ্ঞান হওয়ার ভান করেন। বারবার বয়ান বদলানোয় পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads