‘কলঙ্ক মুছে মেধাবীদের চাকরি দেওয়াই লক্ষ্য’! বিধানসভায় নতুন বিল আনার ঘোষণা নতুন সরকারের
Connect with us

ভাইরাল খবর

‘কলঙ্ক মুছে মেধাবীদের চাকরি দেওয়াই লক্ষ্য’! বিধানসভায় নতুন বিল আনার ঘোষণা নতুন সরকারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে (Recruitment Process) ঘিরে দীর্ঘদিনের বিতর্কের আবহে এক ঐতিহাসিক ঘোষণা করল রাজ্যের নতুন সরকার। পূর্বতন তৃণমূল সরকারের আমলের নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের নষ্ট হওয়া ভাবমূর্তি (Reputation) পুনরুদ্ধার করতে বিধানসভার আগামী অধিবেশনেই (Assembly Session) নতুন আইন আনা হচ্ছে। শনিবার শিয়ালদহে আয়োজিত ‘রোজগার মেলা’ (Rojgar Mela) অনুষ্ঠান থেকে এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রী সাফ জানান, নিয়োগ ব্যবস্থায় ১০০ শতাংশ স্বচ্ছতা ফেরাতে এখন থেকে প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি (OMR Carbon Copy) দেওয়া বাধ্যতামূলক করা হবে। শুভেন্দুর কথায়, “কার্বন কপি নিজেদের কাছে রেখে দেওয়ার সংস্কৃতি থেকেই স্বজনপোষণ (Nepotism) ও দুর্নীতির উৎপত্তি হয়েছিল। আমরা সেই ধারা বদলে দিচ্ছি।”

নতুন নিয়োগ নীতির রূপরেখা প্রকাশ করে মুখ্যমন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সরকারের আমলে অযোগ্যদের সুবিধা পাইয়ে দিতে মৌখিক পরীক্ষায় (Viva Exam) অতিরিক্ত নম্বর রাখার যে প্রবণতা ছিল, তা এবার কমানো হবে। ইন্টারভিউতে একটি ন্যূনতম নম্বর (Minimum Marks) বেঁধে দেওয়া হবে, যাতে লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার (Academic Score) ভিত্তিতেই যোগ্যরা চাকরি পান। এর পাশাপাশি, সংবিধানে উল্লিখিত ১০০ পয়েন্ট রোস্টার নীতি (100 Point Roster) কঠোরভাবে মেনে এসসি, এসটি, ওবিসি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য সংরক্ষণ বিধি কার্যকর করা হবে।

Advertisement
ads

ক্ষমতায় এসেই চাকরির সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানোর পর, এই নতুন স্বচ্ছ আইন আনার ঘোষণা চাকরিপ্রার্থীদের (Job Aspirants) মধ্যে পুনরায় বিশ্বাসযোগ্যতা (Credibility) ফিরিয়ে আনবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Continue Reading
Advertisement