মোদির শান্তি বার্তার পরদিনই মণিপুরে আগুন! মেইতেই যুবককে খুন কুকি জঙ্গিদের
Connect with us

খুন

মোদির শান্তি বার্তার পরদিনই মণিপুরে আগুন! মেইতেই যুবককে খুন কুকি জঙ্গিদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মণিপুরে (Manipur) চূড়াচাঁদপুরে একটি মেইতেই (Meitei) যুবককে খুন করা হয়েছে কুকি (Kuki) জঙ্গিদের হাতে। নিহত যুবকের নাম এম ঋষিকান্ত (Rishikant M)। ৩৮ বছর বয়সী তিনি নেপালে (Nepal) চাকরি করতেন। ছুটিতে স্ত্রীকে (Wife) দেখতে মণিপুরে আসার পর সন্ধ্যে নাগাদ অপহরণ করা হয়।

১ মিনিট ১২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যায়, যুবক হাঁটু গেড়ে বসে হাতজোড় করে প্রাণভিক্ষা চাইছেন। এরপর গুলির (Gunshot) শব্দে রাতের অন্ধকার কেঁপে ওঠে। কুকি জঙ্গিদের সাথে যুবকের মৃত্যু সংক্রান্ত সরাসরি সম্পর্ক নেই বলে তারা জানিয়েছে।

এই হত্যাকাণ্ড ঘটেছে ২১ জানুয়ারি, মণিপুর (Manipur) প্রতিষ্ঠা দিবস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বার্তার ২৪ ঘণ্টা পর। পুলিশ (Police) ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের অভিযোগ, ঘটনা স্থানীয় কুকি অধ্যুষিত এলাকায়, যেখানে যুবককে গুলি করে হত্যা করা হয়।

Continue Reading
Advertisement ads