Uncategorized
এখন থেকে প্রতি মাসে ৫,০০০ টাকা করে পাবেন মহিলারা, ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের আগে রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav) বিধানসভায় জানিয়েছেন, ভোটের আগে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) প্রতি মাসে অতিরিক্ত ৩,৫০০ টাকা করে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বর্তমানে যেখানে ‘লাডলি বেহনা যোজনা’ (Ladli Behna Yojana)-য় মহিলারা ১,৫০০ টাকা পান, সেখানে ধাপে ধাপে তা বাড়িয়ে মাসিক ৫,০০০ টাকা দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী জানান, আগামী বিধানসভা নির্বাচনের মধ্যেই এই লক্ষ্য পূরণ করা হবে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে (Administrative Level) প্রস্তুতি শুরু হয়েছে। নতুন বছরের আগে এই ঘোষণায় মধ্যপ্রদেশের ‘মা-বোনেদের’ মুখে হাসি ফুটেছে।
পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পের মতোই মধ্যপ্রদেশে বিজেপি সরকারের কাছে ‘লাডলি বেহনা যোজনা’ একটি বড় রাজনৈতিক ফ্যাক্টর (Political Factor) হিসেবে উঠে এসেছে। এর আগের বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২০২৩ সালে এই প্রকল্প বিজেপির জন্য গেম চেঞ্জার (Game Changer) হিসেবে কাজ করেছিল।
প্রথমে শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) আমলে মাসিক ১,০০০ টাকা দিয়ে শুরু হলেও, নির্বাচনের পর তা বেড়ে হয় ১,২৫০ টাকা। পরে দীপাবলির (Diwali) পর ভাইফোঁটার (Bhai Phonta) উপহার হিসেবে আরও ২৫০ টাকা বাড়ানো হয়। বর্তমানে মহিলারা পাচ্ছেন ১,৫০০ টাকা।
বিরোধী কংগ্রেস (Congress) বারবার প্রশ্ন তুলেছিল, সরকার কবে প্রতিশ্রুতি অনুযায়ী ৩,০০০ টাকা দেবে। সেই চাপের মধ্যেই মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা রাজনৈতিক মহলে নতুন জল্পনা (Speculation) তৈরি করেছে। সরকার স্পষ্ট জানিয়েছে, যোজনা বন্ধ নয়, বরং আরও শক্তিশালী করা হচ্ছে।
আগামী দিনে মাসিক ৫,০০০ টাকা পাওয়ার আশায় মধ্যপ্রদেশের লক্ষ লক্ষ মহিলা নতুন বছরকে দেখছেন আরও বেশি স্বনির্ভরতার (Self-reliance) স্বপ্ন নিয়ে।


