মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী বাংলার ভোটার তালিকায়, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
Connect with us

ভাইরাল খবর

মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী বাংলার ভোটার তালিকায়, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharashtra) এক বিজেপি (BJP) প্রার্থীর নাম পশ্চিমবঙ্গের (West Bengal) ভোটার তালিকায় উঠে আসায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বীরভূমের (Birbhum) দুবরাজপুরে ভোটার তালিকা (Voter List) সংশোধন ঘিরে গুরুতর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

শাসক দলের দাবি, উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গলে নামে ওই মহিলা মহারাষ্ট্রের নাসিক জেলার বাসিন্দা এবং সেখানকার ভোটার হিসেবে নথিভুক্ত। অভিযোগ অনুযায়ী, তিনি ২০২৬ সালের নাসিক জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন। অথচ একই ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার ১৯৪ নম্বর বুথের ২০২৫ সালের ভোটার তালিকায়।

তৃণমূলের আরও অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (SIR – Special Intensive Revision) প্রক্রিয়ায় উজ্জ্বলা বুরুঙ্গলে এনামুরেশন ফর্ম (Enumeration Form) জমা দিয়েছেন এবং শুনানির নোটিসও পেয়েছেন। অর্থাৎ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছে।

Advertisement
ads

এই ঘটনাকে ‘পরিকল্পিত নির্বাচনী কারচুপি’ বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ভোটার এনে বাংলার গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। যদিও বিজেপি এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) হস্তক্ষেপ চেয়েছে তৃণমূল নেতৃত্ব।

Continue Reading
Advertisement