তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল বিজেপি
Connect with us

দক্ষিণ দিনাজপুর

তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল বিজেপি

Dipa Chakraborty

Published

on

হিলি, ২২ জুন : রাজ্য বিধানসভা নির্বাচনের পর ভরাডুবির ঘটনায় ভাঙন ধরেছে বিজেপিতে। ঘটনায় গেরুয়া শিবির থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন দলের নেতা কর্মীরা তখন উল্টোদিকে তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে

 পঞ্চায়েতের প্রধান শেফালী বর্মনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিজেপির পঞ্চায়েত সদস্যরা। মঙ্গলবার দুপুরে ধলপাড়া পঞ্চায়েত প্রধান বিরুদ্ধে হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অনাস্থা প্রস্তাব পত্র জমা দেন বিরোধী দলনেতা মৃণাল সরকার ও পার্থ রায়। প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতির মতো অভিযোগ তুলে অনাস্থার প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপির ৫ জন পঞ্চায়েত সদস্য। সেই মতো তাদের স্বাক্ষরিত অনাস্থা পত্র এদিন ব্লক প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। একই নথি জমা করা হয় প্রধানের কাছেও। যদিও বিজেপির পঞ্চায়েত সদস্যদের তোলা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তৃণমূলের প্রধান শেফালী বর্মন। তার বক্তব্য,বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও খবর পড়ুন : বৃষ্টিতে জমা জলে দুর্ভোগ পৌর নাগরিকদের https://rctvlive.in/suffering-municipal-citizens-in-water-accumulated-in-the-rain/

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *