ভক্ত সমাগম ছাড়াই বেলুড় মঠে পালিত হল রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি অনুষ্ঠান
Connect with us

দেশ

ভক্ত সমাগম ছাড়াই বেলুড় মঠে পালিত হল রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি অনুষ্ঠান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ মার্চ : সোমবার যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে পালিত হল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬তম জন্মতিথি উৎসব। তবে অন্যান্য বছরের তুলনায় এবছরের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। করোনা অতিমারী পরিস্থিতিতে এবার ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মঠে।

শুধুমাত্র ১৫ ই মার্চ নয়, আগামী ২১ শে মার্চও কোনরকম সাধারণ উত্‍সব অনুষ্ঠিত হবে না। এইদিনই ভক্তদের জন্য খোলা থাকছে না বেলুড় মঠ। করোনা আবহকে মাথায় রেখে সামাজিক দূরত্ব বিধি মান্য করেই সমস্ত নিয়ম কানুন মঠ মধ্যস্থ স্বামীজিরাই পালন করবেন। তবে ভক্তদের উদ্দেশ্যে সমস্ত অনুষ্ঠান সরাসরি স্যোশাল মিডিয়ায় সম্প্রচারিত করা হবে। জানা গিয়েছে, এদিন ভোরে শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গল আরতীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান, ঊষা-কীর্তন, শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা ও হোম অনুষ্ঠিত হয়। এছাড়াও শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে শ্রীরামকৃষ্ণ বন্দনা, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামত পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, গীতি আলেখ্য প্রমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে অনুষ্ঠিত হয় ধর্মসভা। ধর্মসভার বিষয় শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও বাণী। উল্লেখ্য, অন্যান্য বছর এই দিনটিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলুড় মঠে। সারাদিন পূজো অর্চনার পাশাপাশি অসংখ্যা ভক্তের সমাগম হয় সেখানে। তবে এবছর করোনা আবহে সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়ল।

Continue Reading
Advertisement