ভাইরাল খবর
মোতায়েন ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার! অবাধ ও ভয়মুক্ত ভোট গণনায় নজিরবিহীন পদক্ষেপ
ডিজিটাল ডেস্কঃ ভোট গণনার (Vote Counting) আর মাত্র একদিন বাকি। তার আগে ৭৭টি গণনাকেন্দ্রে (Counting Centres) কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। শান্তিপূর্ণ ও সুষ্ঠু গণনা (Peaceful Counting Process) নিশ্চিত করতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার (Counting Observers) নিয়োগ করা হয়েছে।
এছাড়াও, অবজার্ভারদের সহায়তায় অতিরিক্ত অবজার্ভার (Additional Observers) এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার (Police Observers) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, পুরো গণনাপ্রক্রিয়া যাতে নিরাপদ (Secure), স্বচ্ছ (Transparent) এবং ভয়মুক্ত (Fear-Free) থাকে, সেটাই মূল লক্ষ্য।
পুলিশ অবজার্ভাররা গণনাকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা (Law & Order) রক্ষার দায়িত্বে থাকবেন। তবে তারা কোনওভাবেই গণনাকক্ষে (Counting Hall) প্রবেশ করতে পারবেন না।
কমিশন আরও জানিয়েছে, শুধুমাত্র কিউআর কোডযুক্ত আই কার্ড (QR Code ID Card) থাকলেই গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে। কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন (Mobile Phone) সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এর পাশাপাশি, কলকাতা পুলিশের অধীনে থাকা সমস্ত গণনাকেন্দ্রে ১৬৩ ধারা (Section 163) জারি করা হয়েছে। স্ট্রংরুমের (Strong Room) ২০০ মিটার এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং পাঁচজনের বেশি লোক একসঙ্গে জড়ো হতে পারবেন না।
উত্তেজনা, বিক্ষোভ (Protest) বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই কড়া নির্দেশ। কমিশন স্পষ্ট জানিয়েছে, নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা (Legal Action) নেওয়া হবে।


