কলকাতার পিজি হাসপাতালে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক, চাঞ্চল্য
Connect with us

রাজ্যের খবর

কলকাতার পিজি হাসপাতালে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক, চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩ এপ্রিল : রহস্যজনকভাবে এই পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতাল চত্বরে। ওই পুলিশ অফিসারের সার্ভিস রিভলবার থেকে গুলি চলে বলে প্রাথমিক অনুমান।

গুলিতে রক্তাক্ত হয়ে ওই পুলিশ আধিকারিককে ভরতি করা হয়েছে হাসপাতালে। শুরু হয়েছে তদন্ত। হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে এসএসকেএমে ডিউটি করছিলেন এস সি ও-র এক সাব ইন্সপেক্টর। তিনি সকালে হাসপাতালে পৌঁছে ট্রমা কেয়ার সেন্টারের সামনে গাড়ি রেখে ভিতরে যান। তাঁর সঙ্গে সার্ভিস রিভলবার ছিল। এরপরই আচমকা বন্দুকের গুলির শব্দ শোনা যায়। হাসপাতালে কর্তব্যরত অন্যরা গুলির শব্দ শুনে সেখানে ছুটে গিয়ে দেখেন, ওই পুলিশ অফিসার রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন। পাশেই পড়ে রয়েছে তাঁর সার্ভিস রিভলভারটি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ক্রিটিক্য়াল কেয়ার ইউনিটে ভরতি করিয়ে শুরু হয় চিকিৎসা।  ওই সাব ইন্সপেক্টর আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি সার্ভিস রিভলবার থেকে আচমকাই গুলি বেরিয়ে বিপত্তি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।