তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে শপথ: মোদীকে আমন্ত্রণ বাংলাদেশের আর কারা ডাক পেলেন?
Connect with us

দেশের খবর

তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে শপথ: মোদীকে আমন্ত্রণ বাংলাদেশের আর কারা ডাক পেলেন?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়ে ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)। আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ (oath ceremony) করবেন তারেক রহমান। একই দিনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা (cabinet)।

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস এই আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গিয়েছে। ভারতের পাশাপাশি চিন ও পাকিস্তানকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে জয়ের পর বিএনপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন ইউনূস। তারপরই মোট ১৩ দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে ভারত, চিন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

আগামী মঙ্গলবার বিকেলে ঢাকার জাতীয় সংসদের (National Parliament) দক্ষিণ প্লাজায় (South Plaza) শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

Advertisement
ads

ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে এখনও চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, ভারতের প্রতিনিধি হিসেবে বিদেশমন্ত্রী S. Jaishankar অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এর আগে বিএনপি নেত্রী Khaleda Zia-র প্রয়াণের পর তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী।

শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

Continue Reading
Advertisement