ভাইরাল খবর
মহাশিবরাত্রিতে মমতার শুভেচ্ছা! “বাংলার শক্তি তার সম্প্রীতি”, দিলেন ঐক্যের বিশেষ বার্তা
ডিজিটাল ডেস্কঃ আজ রবিবার, রাজ্যজুড়ে ভক্তিভরে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। এই পুণ্যতিথিতে (auspicious occasion) বাংলার আপামর জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের আবহে তিনি কেবল শুভেচ্ছাই জানাননি, বরং বাংলার চিরাচরিত শান্তি ও ধর্মীয় সম্প্রীতি (religious harmony) রক্ষার বার্তাও দিয়েছেন জোরালোভাবে।
আজ মহাশিবরাত্রির পবিত্র তিথিতে বাংলার সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভনন্দন জানাচ্ছি।
ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ আমাদের বাংলা। ধর্মীয় সম্প্রীতির সেই ঐতিহ্যকে বজায় রাখতে রাজ্যের সকল ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়ন গত ১৫…
— Mamata Banerjee (@MamataOfficial) February 15, 2026
সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election), আর সেই আবহে একদল স্বার্থান্বেষী মহল ধর্মীয় বিভাজন (religious division) তৈরি করে অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের একাংশ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আবারও মনে করিয়ে দিয়েছেন যে, বাংলার প্রকৃত শক্তি হলো তার বহুত্ববাদ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের করা বিভিন্ন শিবমন্দির সংস্কারের খতিয়ান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জলপাইগুড়ির বিখ্যাত জল্পেশ মন্দিরের (Jalpesh Temple) আমূল সংস্কারের পাশাপাশি ভক্তদের যাতায়াতের সুবিধার্থে সেখানে একটি অত্যাধুনিক স্কাইওয়াক (skywalk) তৈরি করা হয়েছে। এছাড়া হুগলির তারকেশ্বর মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য গঠন করা হয়েছে ‘তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি’ (TDA)।
