ভাইরাল খবর
সুপ্রিম কোর্টের নির্দেশে ১০০ দিনের কাজ প্রকল্প ফের চালু, বাংলার বকেয়া অর্থ দিতে হবে কেন্দ্রকে
ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court of India) বড় ধাক্কা খেল কেন্দ্র। ১০০ দিনের কাজ (100 Days Work) নিয়ে কেন্দ্রের আবেদন খারিজ (dismissed) করা হয়েছে। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। এর ফলে পশ্চিমবঙ্গকে (West Bengal) ১০০ দিনের বকেয়া অর্থ (pending funds) দিতে হবে মোদি সরকারের (Modi government)।
বিচারপতি বিক্রম নাথ (Vikram Nath) এবং বিচারপতি সন্দীপ মেহতার (Sandeep Mehta)-এর বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানির শেষে কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। ফলে নির্দেশ মেনে বাংলায় ফের একবার শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ, যা রাজ্যের জন্য বড়সড় স্বস্তির খবর।
গত তিন বছর ধরে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্প (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme)-এর অধীনে দিনমজুরদের (daily wage workers) কাজের অর্থ পাননি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বহুবার এই বিষয়ে সোচ্চার হয়েছে। কেন্দ্রের একগুঁয়েমি (stubbornness) আর শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগে তৃণমূলের প্রতিনিধিরা দিল্লিতেও দাবি পেশ করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছে (Central Agriculture Minister) চিঠি লিখে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। তবুও জনমুখী প্রকল্প চালু রাখার তৃণমূলের প্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে।
কেন্দ্রের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। দীর্ঘ শুনানির পর হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন— দুর্নীতির অভিযোগ থাকলেও আমজনতার কর্মসংস্থানে (employment) অগ্রাধিকার দিতে হবে এবং আগস্ট থেকেই ১০০ দিনের কাজ চালু করতে হবে।
কেন্দ্র সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। কিন্তু মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ শুনানি শেষে কেন্দ্রের আবেদন খারিজ করে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল।
এটি রাজ্য সরকারের কাছে বড় জয়। তৃণমূল নেতা সুদীপ রাহা (Sudip Raha) সোশ্যাল মিডিয়ায় (social media) লিখেছেন, “বিজেপির জমিদাররা আজ কোর্টে হারল, আগামীদিনে বাংলার ভোটে এরা হারবে। এদের অহংকারই পতনের কারণ হবে।”


