ভাইরাল খবর
ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, বোমাবাজি ও হামলার ঘটনায় চাঞ্চল্য
ডিজিটাল ডেস্ক: কোচবিহারে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) গোষ্ঠী কোন্দল (factional clash) ফের প্রকাশ্যে এসেছে। দলের ভেতরে ক্ষমতা (power) কে কার দখলে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে।
কোচবিহার ১ নং ব্লকের সুটকাবাড়ি (Sutka Bari) এলাকায় বোমাবাজি (bomb blast) ঘটার পর চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে একই এলাকায় ফের বোমাবাজির ঘটনা ঘটে। এতে গুরুতর জখম হন নুরনাহার বেগম (Nurnahar Begum) নামে এক স্থানীয় মহিলা। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার কিছুক্ষণ পর ইন্তাজ হক (Intaj Haque) নামের এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলেন, তখন তার উপর হামলা চালানো হয়। অভিযোগ, তাকে কুড়ুল (machete) দিয়ে আঘাত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কোচবিহার এন জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল (Cooch Behar NJN Medical College & Hospital) পৌঁছে দেন। বর্তমানে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


