ঘাটাল পরিদর্শনে শুভেন্দু অধিকারী, বন্যা ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা বিরোধী দলনেতার
Connect with us

রাজনীতি

ঘাটাল পরিদর্শনে শুভেন্দু অধিকারী, বন্যা ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা বিরোধী দলনেতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাত্র দু’দিন পরেই ঘাটাল পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বন্যাকবলিত ঘাটাল পরিদর্শনে এসে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। স্থানীয় মানুষের দুর্দশা ঘুরে দেখার পর এক প্রতিবাদসভা ও মিছিলে অংশ নেন তিনি।

ঘাটালের চেনা সমস্যাকে ঘিরেই এদিন প্রতিবাদে সামিল হয় বিজেপি। শুভেন্দুবাবুর অভিযোগ, “প্রতিবছর এই এলাকায় ভয়াবহ বন্যা হয়, অথচ রাজ্য সরকার কোনও স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়নি। বরং ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে কেন্দ্র যে টাকা দিয়েছে, তা তৃণমূল সরকার দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছে।”

বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়, কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বহু আগেই বরাদ্দ করেছে প্রয়োজনীয় অর্থ। কিন্তু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকার চরম উদাসীন। শুভেন্দু অধিকারীর কথায়, “This is not just administrative failure, this is criminal negligence.”

আরও পড়ুনঃ কার্তিকচন্দ্র পালের দাবি মেনে রেলমন্ত্রী বরাদ্দ করলেন ৫.৫৫ কোটি টাকা, ইসলামপুরে হবে আধুনিক সাবওয়ে

Advertisement
ads

ঘাটালবাসীর দুঃখ-দুর্দশার পাশে থাকার বার্তা দিয়েই এদিন ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের দিকে মিছিল করেন বিজেপি কর্মীরা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের (SDO) কাছে ডেপুটেশনও জমা দেয়।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, বন্যা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর সফরে আশার আলো না দেখতে পেয়েই তাঁরা এবার বিরোধী দলনেতার কাছে আশাবাদী। বিজেপির এই আন্দোলনের পর ঘাটাল মাস্টার প্ল্যান ফের আলোচনার কেন্দ্রে উঠে এল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ঘাটালের এই দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধান চাইছে সাধারণ মানুষ। তবে রাজনৈতিক চাপানউতোরের মাঝে সেই আশার আলো কতটা বাস্তবে রূপ পায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা ঘাটালবাসী।

Advertisement
ads
Continue Reading
Advertisement