Connect with us

দেশের খবর

মহাকাশ থেকে ফিরে প্রধানমন্ত্রীর দরবারে শুভাংশু শুক্লা, বিকেলে হবে বৈঠক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের মহাকাশচারী (Indian Astronaut) শুভাংশু শুক্লা (Shubhangshu Shukla) সোমবার অর্থাৎ আজ মুখোমুখি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-এর সঙ্গে। বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে (Lok Kalyan Marg) প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জুলাই মাসে আন্তর্জাতিক স্পেস স্টেশন (International Space Station) থেকে ১৮ দিন মহাকাশ যাত্রা শেষ করে পৃথিবীতে ফিরেছেন শুভাংশু। মহাকাশে মাধ্যাকর্ষণ (microgravity) সঙ্গে মানিয়ে নিতে ধীরে ধীরে হাঁটাচলা শুরু করেছিলেন। রবিবার ভোরে দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইসরো (ISRO)-র কর্মকর্তারা। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত (Rekha Gupta) ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)।

মহাকাশ থেকে ভিডিও কলে মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন শুভাংশু। সেই সময় গগনযান মিশন (Gaganyaan Mission) এবং ভারতের স্পেস প্রগ্রামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। মোদী বলেন, “মিশন গগনযানকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। নিজেদের স্পেস স্টেশন তৈরি করতে হবে। আপনার এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।” শুভাংশু প্রতিশ্রুতি দিয়েছেন, “অবশ্যই। সব রকমের চেষ্টা করব।” ১৫ আগস্ট লালকেল্লা থেকে দেওয়া ভাষণেও মোদী তাঁর সাফল্যের কথা উল্লেখ করেছিলেন।

Advertisement
ads

শুভাংশুর আজকের বৈঠকে দেশের চলমান ও পরিকল্পিত স্পেস মিশন নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল। এছাড়া আগামী ২৩ অগাস্ট ন্যাশনাল স্পেস ডে (National Space Day)-এর অনুষ্ঠানে শুভাংশু হাজির থাকতে পারেন। দেশের মহাকাশ গবেষণার ক্ষেত্রে তাঁর এই অভিজ্ঞতা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

Continue Reading
Advertisement
Developer